DA Starike Malbazar

মালবাজারেও ধর্মঘটে অংশ নিলেন কর্মচারী, শিক্ষকরা

জেলা

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে দাবিতে সরকারি কর্মচারী ও শিক্ষকরা মালবাজারেও অংশ নিলেন ধর্মঘটে। শুক্রবার ধর্মঘটে বিভিন্ন সরকারি দপ্তর স্কুল-কলেজে প্রভাব পড়েছে ধর্মঘটের। 
ধর্মঘট প্রসঙ্গে ‘১২ই জুলাই কমিটি‘-র আহ্বায়ক স্বপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতা প্রদানের নির্দিষ্ট রায় সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে। তা এখনো কার্যকর করা হয়নি। অবিলম্বে তা কার্যকর করার পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গোটা রাজ্যে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Comments :0

Login to leave a comment