Amit Shah

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে বিবৃতি দেবেন শাহ, জানালেন রিজিজু

জাতীয়

দিল্লিতে ছাত্রমিছিলে পুলিশের আক্রমণ সম্পর্কে সংসদে বিশদ আলোচনায় রাজি হতে হলো সরকারকে। আলোচনায় জবাবী ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
সোমবার লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 
সংসদের বাদল অধিবেশনের কাজ প্রায় থমকে রয়েছে দু’সপ্তাহের বেশি। 
গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকে মিছিলে লাঠি, টিয়ার গ্যাস তো বেটই। এমন কি পেলেট গান থেকে ছররা গুলি চালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ। সংসদে তোলপাড় করেন বিরোধীরা। কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী হাজির হননি। অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা সংসদের দুই কক্ষেই সোচ্চার রয়েছেন। উল্লেখ্য নিয়মিত সংসদ ভবনে এলেও অধিবেশনে যোগ দেননি অমিত শাহ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 
এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘সরকার আলোচনার জন্য তৈরি। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় বক্তব্য রাখবেন।’ বিরোধীদের নিশানা করে তিনি বলেন, ‘বিরোধীদের আশ্বাস দিতে হবে যে তারা সুষ্ঠু ভাবে আলোচনায় নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণের সময় তারা কোন হৈহট্টগোল করেন না এবং অধিবেশন ছেড়ে বেড়িয়ে যাবেন না।’
উল্লেখ্য নিটের প্রশ্ন ফাঁস, সেই বিষয়কে কেন্দ্র করে দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনের ওপর পুলিশের অত্যাচার নিয়ে উত্তপ্ত সংসদ। এই ঘটনায় অমিত শাহের বিবৃতির দাবি করে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। এর সাথে যুক্ত হয়েছে রাম মন্দিরের প্রণামী চুরি। যা নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা।

Comments :0

Login to leave a comment