বিশেষ ট্রেনের ব্যবস্থা নেই। ফলে বিপজ্জনক কসরতে নামতে হলো কনস্টেবল পদপ্রার্থীদের। পরীক্ষা দেওয়ার জন্য ট্রেনের জানালা দিয়ে ঢুকতে হলো কামরায়। এই কী ‘ডবল ইঞ্জিন’, প্রশ্ন তুললেন বহু সহনাগরিক।
গত সোমবার উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল পদে দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল। ৩২ হাজার ৬৭৯ পদের জন্য নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ লক্ষ ৯০ হাজার।
প্রশাসন জানিয়েছে ১১৮০টি পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। বাসে পরীক্ষার্থীদের জন্য ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবে পরীক্ষার্থীদের পৌঁছতে হয়েছে জীবন বাজি রেখে।
মঙ্গলবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও। লক্ষ্ণৌয়ের চারবাগ স্টেশনে দেখা গিয়েছে কামরা একেবারে ভরা। দরজা দিয়ে ওঠার জায়গা নেই। দাঁড়ানো ট্রেনের কামরায় জানালা দিয়ে শরীর দুমড়ে নিয়ে ঢুকছেন পরীক্ষার্থীরা।
কেউ কেউ ক্ষোভ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘‘অব্যবস্থা বলবেন না। পরীক্ষার্থীদের আচমকা শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে কেবল!’’
৮-১০ জুন কনস্টেবল পদের পরীক্ষা নিচ্ছে উত্তর প্রদেশে পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড। বিপুল পরীক্ষার্থীর সংখ্যা দেখিয়েছে সরকারি কাজের অভাব। বিরোধীরা বলছেন, বেসরকারি ক্ষেত্রে কাজের অনিশ্চয়তাও এমন ভিড়ের আরেক কারণ।
UP Constable Exam Chaos
পরীক্ষার্থীদের ট্রেনে উঠতে হলো জানালা দিয়ে, কাঠগড়ায় ‘ডবল ইঞ্জিন’
×
Comments :0