CJP Government meeting

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড় সিজেপি, আগামীকাল ফের বৈঠকে বসবে দুই পক্ষ

জাতীয়

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, নয় তাকে ওই পদ থেকে বরখাস্ত করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিং-এর সাথে দীর্ঘ বৈঠকের পর জানালো সিজেপি নেতৃত্ব। আন্দোলনকারিদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং নিট দুর্নীতি নিয়ে যেই আন্দোলন তাদের চলছে তা চলবে। 
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সম্পর্কে শনিবার বেলা পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আগামীকাল ফের সরকারের সাথে তৃতীয়বার মুখোমুখি বসতে চলেছে সিজেপি এবং সরকার। এদিন সকালেই বৈঠকে যোগ দেওয়ার আগে দীপকে জানিয়েছে, ‘আন্দোলন তখনই থামবে যখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন।’
আন্দোলনকারিদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে সোমবারের আন্দোলনে পড়ুয়াদের ওপর যেই পুলিশি আক্রমণের ঘটনা ঘটেছিল তাতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। সেদিনের ঘটনায় যেই যেই পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এছাড়া দাবি জানানো হয়েছে নিট দুর্নীতির কারণে যেই পড়ুয়ারা আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এই দুই দাবি মানলেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment