ধ্বনি ভোটে পরাজিত হয়েছে অনাস্থা প্রস্তাব। লোকসভার অধ্যক্ষ থাকছেন ওম বিড়লাই। বৃহস্পতিবার দেবেন বিবৃতিও। কিন্তু সংসদীয় রীতির ওপর আক্রমণ এবং অধ্যক্ষের পদের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে রাখলেন বিরোধীরা।
গত মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। লোকসভায় সব দলের সদস্যদের সমান চোখে না দেখার অভিযোগই থেকেছে সবচেয়ে বেশি তীব্র। সরকারকে প্রশ্নের মুখে ফেলে এমন বক্তব্যে মাঝে বিরোধী সদস্যদের মাইক বন্ধ করে দেওয়ার মতো নজিরবিহীন আচরণও এসেছে আলোচনায়।
এদিন আলোচনার দ্বিতীয় দিনে অংশ নেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর আক্রমণের লক্ষ্য ছিলেন মুখ্যত লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। লোকসভায় রাহুলের কয়েকটি আচরণকে বেছে নিয়ে প্রশ্ন তোলেন। শাহ বলেন, বিধি অনুযায়ী কক্ষ পরিচালিত হবে।
কোনও দলের ইচ্ছায় নয়।
আলোচনায় দেখা গিয়েছে কেবল কংগ্রেস নয়। বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই প্রশ্ন তুলেছেন সংসদ পরিচালনার ধরন নিয়ে। মণিপুর থেকে বাণিজ্য চুক্তি, সামান্য কিছু উল্লেখ রেখে বিশদে আলোচনা না করার মতো ঘটনাক্রম তুলেছেন বিরোধীরা।
যেমন, আরজেডি সাংসদ অভয় কুমার সিনহা বলেন বিরোধী সাংসদরা অধ্যক্ষের থেকে প্রাপ্য সহায়তা পাচ্ছেন না। তাঁদের বক্তব্য পেশ যাতে বিঘ্নিত না হয় দেখা দায়িত্ব অধ্যক্ষেরই। সরকারপক্ষের হয়ে একপেশে আচরণ করছেন তিনি। একসঙ্গে ১৪০ সাংসদকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে।
LS Speaker
পরাজিত অনাস্থা , অধ্যক্ষের একতরফা আচরণে সরব বিরোধীরা
×
Comments :0