Election Commission of India

জ্ঞানেশের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীরা

জাতীয়

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই এই প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। সূত্রের খবর বৃহস্পতিবার অথবা শুক্রবার জ্ঞানেশের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে পারেন বিরোধীরা। 
সূত্রের খবর লোকসভার ১২০ জন সাংসদ এবং রাজ্যসভার ৬০ জন সাংসদ অনাস্থায় সই করেছেন। এসআইআরের নাম করে অনৈতিক ভাবে নাম বাদ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির মতো ইমপিচমেন্টের মাধ্যমে নির্বাচন কমিশনারকে অপসারন করা যায়।

Comments :0

Login to leave a comment