Potato Grower Suicide

দাম নেই, আলুচাষি যুবক আত্মঘাতী, অবরোধ চন্দ্রকোনায়

জেলা

আলুর দাম তলানিতে। প্রতি  কুইন্টাল ৩০০ টাকায়ও বিক্রি হচ্ছে না৷ জেলার  অর্থকরী ফসল আলুর গড়ে হাহাকার। শেষ পর্যন্ত মহাজনী ঋণের চাপে কীটনাশক  খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন চন্দ্রকোনার ২৮ বছরের তরতাজা যুবক রাখাল আড়ি।দিনমজুর, পরিশ্রমী যুবক, বাবার ১০ কাঠা পাট্টা পাওয়া জমি সহ ফুরানে লোকের  ৪ বিঘা জমি নিয়ে চাষ করেছিলেন আলু। বাড়ীতে ২ নাবলক ছেলের পড়াশোনা সহ সংসারের উন্নতি সাধনে সেই চাষ করতে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণের বোঝা। আলুর দাম তলানিতে ঠেকায় খরচের অর্ধেক টাকাও উঠবে না। শেষ পর্যন্ত কীটনাশক খেয়ে আত্মঘাতী হতে বাধ্য হলেন।

জেলা জুড়ে আলু চাষীদের তীব্র ক্ষোভ। আলু সবে ওঠার মুখে ১৫ দিন আগে প্রতি কুইন্টাল ৪৬০-৫০০ টাকা দর উঠলে তখন দাবী উঠে ছিলো কমপক্ষে ১২০০ টাকা দর করতে হবে। নইলে বিঘা প্রতি ৮-১০ হাজার টাকা ক্ষতির মুখে আলু চাষীরা। বিক্ষোভ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে  ঘোষণা করেন সরকার ৯৫০ টাকা দরে আলু কিনবে। সেই ঘোষণার পর  আজ তিন সপ্তাহেও  জেলায় কোথাও সরকারি ভাবে আলু কেনা শুরুই হয়নি। উল্টে আলুর দাম দফায় দফায় কমতে কমতে এখন ২৮০-৩০০ টাকা দরে ঠেকেছে। ফলে বিঘা প্রতি ক্ষতির পরিমান ১৮-২০ হাজার টাকা। অর্থাৎ বিঘা প্রতি খরচের অর্ধেক দামও ঘরে উঠছে না। মহাজনী ঋণ, বন্ধকী ঋণ, ব্যাঙ্কের লোন মেটানো তো দূরের কথা, সংসার চলবে কি করে  সেই চিন্তায় সর্বস্বান্ত হওয়ার মুখে আলুচাষিরা।  অভিযোগ, সেই কারণেই  কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন চন্দ্রকোনা থানার মানিককুন্ড  গ্রাম পঞ্চায়েত এলাকার রাঙামাটি মৌজার আলু চাষী রাখাল আড়ি (২৮)।

Comments :0

Login to leave a comment