TMC

সাংসদ পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়

জাতীয়

রাজ্যসভার সাংসদ পদ এবং দলের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র তিনি জমা দিয়েছেন।
ইস্তফা দিয়েই সাংবাদিকের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। দলের দুর্নীতি নিয়ে কার্যত শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। 
প্রাক্তন তৃণমূল সাংসদ বলেন, ‘মানুষ একটা দলের ওপর আস্থা হারিয়েছে। তৃণমূলে সব নেতার সম্পত্তি খতিয়ে দেখা উচিত।’ তিনি বলেন, ‘সিপিআই(এম) কে হারিয়ে ক্ষমতায় আসাই ছিল এই দলের কর্মসূচি। ক্ষমতায় আসার পর ডেলোয় চিট ফান্ডের মালিকের সাথে বৈঠক হয়েছে। গোটা দল দুর্নীতিগ্রস্থ।’
উল্লেখ্য আরজি কর কান্ডের পর থেকেই দলের সাথে দুরত্ব তৈরি হয় সুখেন্দুশেখরের। কর্ত্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলে কোনঠাসা ছিলাম। সময় খুঁজ ছিলাম পদত্যাগ করার।
সুখেন্দুশেখরের মতো কোয়েল মল্লিকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন বলে তৈরি হয়েছে জল্পনা।

Comments :0

Login to leave a comment