TMC

রাজ্যসভা থেকে ইস্তফা সুস্মিতার, যোগ দিতে পারেন বিজেপিতে

জাতীয় রাজ্য

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন আরও এক তৃণমূল সাংসদ। বুধবার রাজ্যসভার সাংসদ পদ এবং দলের সব পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। এদিন তিনি রাজ্যসভার সচিবালয়ে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছেন। উল্লেখ্য সোমবার মমতা যখন দিল্লিতে তখন তার দলের ২০ জন লোকসভার সাংসদ আলাদা ব্লক তৈরি করে কেন্দ্রে এনডিএকে সমর্থনের কথা সরাসরি জানিয়েছে। সেদিনই পদত্যাগ করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়। উল্লেখ্য বিদ্রোহী ২০ জন সাংসদ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকও করেন।
এদিন পদত্যাগের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সাথে একান্ত বৈঠক করেন। সূত্রের খবর তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যোগ দিতে পারেন সুস্মিতা। 
সুস্মিতা এবং সুখেন্দু শেখরের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হলো ১১। এরাজ্য থেকে রাজ্যসভায় আসন সংখ্যা ১৬। জানা যাচ্ছে তৃণমূলের একাধিক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করবেন একে একে। আর সেই খালি আসন গুলির নির্বাচন হলে অনায়াসে সংখ্যার জোড়ে জয়ী হবে বিজেপি। যার ফলে রাজ্যসভায় বাড়তে বিজেপির সংখ্যা।

Comments :0

Login to leave a comment