লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আপাতত ২৮ জনের মধ্যে ২০ জন সাংসদের সই করা চিঠি জমা পড়েছে। কাকলি ঘোষ দস্তিদার মুখ্য সচেতক হিসেবে চিঠি জমা দিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, তাঁরা তৃণমূলের সঙ্গে থাকতে চান না। তাঁরা এনডিএতে যোগ দিতে চান।
গত কয়েকদিন ধরেই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের জল্পনা চলছিল। নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দলের একের পর এক সাংসদ। তাদের নিশানায় ছিলেন অভিষেক ব্যানার্জি এবং আই-প্যাক। বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে দেখা যায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
সংসদীয় দল ভাঙার আগে ভাঙে পরিষদীয় দল। ঋতব্রত সহ ৫৮ জন বিধায়ক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তের বিরোধীতা করে চিঠি দেন অধ্যক্ষকে। ঋতব্রতকে তারা বিরোধী দলনেতা হিসাবে নির্বাচীত করেন। পরিষদীয় দলের ওপর থেকে মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ চলে গিয়েছিল আগেই। এবার সংসদীয় দলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারালেন মমতা ব্যানার্জি।
দিল্লিতে বিদ্রোহী সাংসদের বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ বিপ্লব দেবের সাথে বৈঠক করেন কয়েকজন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সেখান থেকেই স্পষ্ট হয় যে এই বিদ্রোহী সাংসদরা বিজেপি তথা এনডিএ’র সাথে হাত মেলাতে চলেছে।
উল্লেখ্য এই সাংসদরা এনডিএ’র সাথে যুক্ত হলে লোকসভায় বিল পাশ করাতে বেগ পেতে হবে না বিজেপিকে।
TMC
লোকসভায় ভাঙল তৃণমূলের সংসদীয় দল, আলাদা করে বসানোর দাবি করে চিঠি অধ্যক্ষকে
×
Comments :0