বরানগর বঙ্গলক্ষী এলাকার একটি শিল্প কমপ্লেক্সে কর্মরত অবস্থায় পাঁচ তলা থেকে ক্রেন ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক হোসিয়ারি শ্রমিকের। মৃতের নাম আকাশ দেব (১৭)।
শনিবার ঘটনাটি হয়। মৃতদেহ বরানগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রবিবার ময়না তদন্তের পর নিউ ন 'পাড়া কলোনিতে অবস্থিত নিহত শ্রমিকের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পাশেই মামার বাড়িতে থাকতেন আকাশ দেব। সেখানেও মরদেহ নিয়ে যাওয়া হয়।
সিপিআই (এম) নেতা কিশোর গাঙ্গুলি, সমীর সাহা, ধীমান সাহা এবং অন্যান্যরা শোকাতুর পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন ।
Worker Died in Baranagar
ক্রেন ছিঁড়ে পড়ে মৃত্যু শ্রমিকের, দেহ ফিরল বাড়িতে
×
Comments :0