পাকিস্তানের উত্তরাঞ্চলে পর্বতারোহণ অভিযানের সময় তুষারধসে খ্যাতিমান নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা সহ ১০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির আলপাইন ক্লাব শুক্রবার এ তথ্য জানিয়েছে। আলপাইন ক্লাব অফ পাকিস্তান’র তথ্য অনুযায়ী কারাকোরাম অঞ্চলের ৮,০৪৭ মিটার উঁচু ব্রড পিক আরোহণের সময় প্রায় ৭,০০০ মিটার উচ্চতায় এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে পূর্জার সঙ্গে নয়জন সদস্য ছিলেন। চূড়ায় পৌঁছানোর সময় ১০ সদস্যের দলটি তুষারঝড়ের কবলে পড়ে। নিখোঁজদের মধ্যে পাঁচজন নেপালের এবং একজন পাকিস্তানের পর্বতারোহী ছিলেন। ওমান মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের একজন করে পর্বতারোহী রয়েছেন। আরও একজন বিদেশি পর্বতারোহী রয়েছে যদিও তিনি কোন দেশের এখনও জানা যায়নি। চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দলটির নেতৃত্বে ছিলেন পূর্জা। অত্যন্ত দুর্গম ও উচ্চ উচ্চতার এই এলাকায় তল্লাশি অভিযানে সহায়তা করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন বিভাগ উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করেছে। শুক্রবার আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় কে২-এর কাছে অবস্থিত ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ শৃঙ্গ। এটিকে পর্বতারোহণের জন্য অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজ বাহাদুর লামা বলেছেন, নির্মল পূর্জা পাঁচজন নেপালি ও পাঁচজন বিদেশি পর্বতারোহীর একটি দলের সঙ্গে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে নিখোঁজ রয়েছেন। প্রায় ৭,০০০ মিটার উচ্চতায় ব্রড পিকে দলটি তুষারধসের কবলে পড়ে। বিদেশি পর্বতারোহীদের মধ্যে একজন আমেরিকান, একজন চীন, একজন ওমানি এবং একজন পাকিস্তানি রয়েছেন। পঞ্চম বিদেশি পর্বতারোহীর জাতীয়তা এখনও জানা যায়নি।
নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আং সেরিং শেরপার মতে, পার্বত্য অঞ্চলে চরম খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। প্রাক্তন গোর্খা সৈনিক এবং প্রাক্তন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস অফিসার নির্মল পূর্জাকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পর্বতারোহী হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে, তিনি ‘প্রজেক্ট পসিবল’ অভিযানের অংশ হিসেবে ছয় মাসের কিছু বেশি সময়ে ৮,০০০ মিটারের উপরের ১৪টি শৃঙ্গ আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেন।
নেপালের পর্যটন, সংস্কৃতি ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী খড়ক প্রসাদ পাউদেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘‘নেপাল সরকার পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তিনি বলেন, "আমরা পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি সম্পর্কে ক্রমাগত তথ্য পাচ্ছি। আমাদের সমবেদনা পর্বতারোহী ও তাদের পরিবারের প্রতি। আমরা সকলের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করি।’’
Avalanche In Pakistan
পাকিস্তানে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী
×
Comments :0