Road Accident In Katihar

বিহারের কাটিহারে পথ দুর্ঘটনায় নিহত ১৩

জাতীয়

বিহারের কাটিহার জেলায় পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে কয়রা থানা এলাকার বাসগড়া চকের কাছে একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, বিহারের কাটিহার জেলার কোইরা থানা এলাকার অন্তর্গত বাসগড়হার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় এবং তারপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটায়। ঘটনাস্থলেই ১৩ জন মৃত্যু হয়। ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের অবস্থা গুরুতর, তাদের পূর্ণিয়ায় রেফার করা হয়েছে। 
দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃতদেহগুলি রাতেই সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা শাসক এবং পুলিশ সুপার ১৩ জনের মৃতের খবর নিশ্চিত করেছেন। ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের তালিকায় রয়েছেন অধিকাংশই মহিলা ও শিশু। পুলিশ জানিয়েছে নিহতদের নাম রাধিকা হাসদা(১৯), তেলমি দেবী(৪০), পাপ্পু হাসদা, তালুপু সোরেন, তানা টুডু, বিটিকা মারান্ডি, পাপ্পু দেবী, চিন্তামণি মাহাতো(৩৫), সদানন্দ মুর্মু, তালু সুরেন(৪৮), দুর্গা বাস্কি(৬০), এবং রঞ্জিতা হেমব্রাম(৫৫)। এদের মধ্যে ১০ জন মহিলা , দুইজন পুরুষ এবং একজন শিশু রয়েছে। নিহতদের অধিকাংশই পূর্ণিয়া ও কাটিহারের বাসিন্দা বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পূর্ণিয়া জেলার বেশ কয়েকজন বাসিন্দা জখম হয়েছেন। নিহতদের মধ্যে একজন কাটিহারের বাসিন্দা ছিলেন। জানা গেছে  পিকআপ ভ্যানটির যাত্রীরা ঝাড়খণ্ডের একটি মেলা থেকে ফিরছিলেন। পূর্ণিয়া থেকে ভাগলপুরগামী দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি প্রথমে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদানন্দ মুর্মু’র ঘটনাস্থলেই মৃত্যু হয়। ধাক্কা মেরে পালানোর সময় বাসটির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। স্থানীয়রা বাসচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তাদের দাবি,  চালক মদ্যপ ছিলেন এবং বাসটি দ্রুতগতিতে চলছিল। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কাটিহারের পুলিশ সুপার শিখর চৌধুরী জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। জেলা শাসক আশুতোষ দ্বিবেদী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেছেন।

Comments :0

Login to leave a comment