CJP Rajasthan School

গোয়ালের সেই স্কুলের বাড়ি তৈরিতে ১৮ লক্ষ বরাদ্দ রাজস্থানে

জাতীয়

সিজেপি প্রতিনিধিদের ওপর হামলা হয়েছিল কানোয়ারপুরার এই স্কুলের রাস্তাতেই।

ককরোচ জনতা পার্টির সংগঠকদের মারধর করা হয়েছিল। দেশময় ছড়িয়ে যায় ধিক্কার। শেষ পর্যন্ত রাজস্থান সরকার বাধ্য হলো কানোয়ারপুরার প্রাথমিক স্কুল ভবন তৈরির টাকা বরাদ্দ করতে। 
রাজস্থানের বিজেপি সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্কুল ভবন তৈরির জন্য।
দু’দিন আগেই রাজস্থানের রাজধানী শহর জয়পুরের কানোয়ারপুরায় যায় ককরোচ প্রতিনিধিদল। ধরা পড়ে যায় যে একটি গোয়াল ঘরের পাশে ছাত্রদের বসিয়ে ক্লাস নেওয়া হয় স্কুলটিতে। শিক্ষা সম্পর্কে বিজেপি সরকারের মনোভাব কী, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে রাজস্থানেরই বড় অংশ।
এদিকে মারধরের ঘটনায় ককরোচ জনতা পার্টির সংগঠন আশুতোষ রাঙ্কা সহ আহতরা থানায় এফআইআর দায়ের করেছিলেন। বিজেপি আবার স্থানীয়দের দিয়ে সরকারি স্কুলে ঘোরাফেরা করার দায়ে এফআইআর দায়ের করিয়েছে। 
রাঙ্কা এদি বলেছেন, চাপের মুখে সরকার দাবি মেনেছে। তবে রাজস্থানেই ৩ হাজার স্কুলভবন একেবারে বেহাল। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। স্কুলে স্কুলে যাব আমরা। এদিকে রাজস্থান সরকার বিধানসভাতেই জানিয়েছে যে রাজ্যের ৬১১ স্কুলে কোনও ভবনই নেই। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় এই কর্মসূচিতেই অবস্থা জানতে স্কুলে গিয়েছিলেন আবদুল হাফিজ। ইন্দাসে তাঁর বাড়িতে বিজেপি’র হামলায় আহত হয়ে মারা যান বাবা সৈয়দ মাফিজ।
‘স্কুল ঠিক কর’ কর্মসূচি নিয়ে স্কুলে স্কুলে যাচ্ছে সিজেপি। ছাত্র সংগঠন এসএফআই-ও দেশজুড়ে স্কুলে স্কুলে ঘুরে পরিস্থিতি কী বিশদ রিপোর্ট তৈরিতে নেমেছে। ১০ কোটি সই সংগ্রহেরও ডাক দেওয়া হয়েছে। বিজেপি-কে শেষ পর্যন্ত, শিক্ষা বা কাজের জন্য জবাবদিহি করতে হচ্ছে। 

Comments :0

Login to leave a comment