মুম্বাইয়ে গণেশ মূর্তি ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ভুলেশ্বেরে এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয়রা জানিয়েছেন যে প্লাস্টার অফ প্যারিসের তৈরি গণেশ মূর্তি নিয়ে শোভাযাত্রা চলছিল। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মূর্তির একটি অংশ। আক্রান্তরা একেবারে কাছেই ছিলেন। মাটিতে পড়ে যান তাঁরা।
আহত অবস্থায় দ্রুত নিয়ে যাওয়া হয় কাছের তিন হাসপাতালে। দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Mumbai Accident
মুম্বাইয়ে গণেশ মূর্তি ভেঙে মৃত ২
×
Comments :0