Cabinet West Bengal

মন্ত্রী হিসাবে শপথ ৩৫ জন বিজেপি বিধায়কের, আজই দপ্তর বন্টন

রাজ্য

আজই মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন করা হবে। বিজেপি সূত্রে খবর এদিন বেলা ৩ - ৩:৩০ নাগাদ নবান্নে মন্ত্রী হিসাবে শপথ নেওয়া বিধায়কদের সাথে বৈঠক করে দপ্তর বন্টন করা হবে। সোমবার লোকভবনে রাজ্যপাল আরএন রবি ৩৫ জন বিজেপি বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ বাক্যপাঠ করান।
পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন। তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখার্জি, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডলেরা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমূখ।
উল্লেখ্য ৯ মে ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ ছ’জন বিজেপি বিধায়ক শপথ নেন। তারপর থেকেই কৌতুহল ছিল প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা নিয়ে।
দপ্তর বন্টন না হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরীর হাতে ছিল ৪৩টি দপ্তর। সূত্রের খবর এদিন সেই সব দপ্তর বাকিদের মধ্যে ভাগ করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে বিজেপি সূত্রে খবর পরবর্তী সময় তাদের আরও ১৫ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেবেন।

Comments :0

Login to leave a comment