Assam Flood CPI-M

আসামে বন্যায় মৃত ৮২, ত্রাণের কাজ চালাচ্ছে সিপিআই(এম)

জাতীয়

আসামে ত্রাণের কাজে সিপিআই(এম) কর্মীরা।

অন্তত ৮২ জন এখনও পর্যন্ত মারা গিয়েছেন আসামের বন্যায়। শনিবার সন্ধ্যায় এই তথ্য দিয়েছে আসাম সরকার। জানানো হয়েছে যে শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাওঁ, চরাইদেও জেলায় বন্যার গুরুতর প্রভাব রয়েছে। 
সরকারি তথ্যেই জানানো হয়েছে যে ১.৯২ লক্ষ মানুষ ঘরছাড়া। বেসরকারি বিভিন্ন সূত্রের মতে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি, দুই-ই, সরকারি হিসেবের চেয়ে বেশি। 
বৃহস্পতিবার প্রশাসন জানিয়েছিল যে ৮ জেলায় ২ লক্ষ মানুষ বন্যার্ত। 
আসামের বেনজির মাত্রায় ক্ষয়ক্ষতিতে দেশজুড়ে অর্থ সংগ্রহের আহ্বান জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বিভিন্ন রাজ্যেই সে কাজ শুরু হয়েছে। এদিকে আসামে সিপিআই(এম) এবং বিভিন্ন বামপন্থী গণসংগঠন আর্ত মানুষকে ত্রাণ দেওয়ার কাজ চালাচ্ছে। 
প্রশাসন জানাচ্ছে ৫৪টি ত্রাণ শিবিরে ১৩ হাজার বন্যাপীড়িতকে আশ্রয় দেওয়া হয়েছে।  কিছু এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শিবসাগর, গোলাঘাট, নগাওঁ এবং চরাইদেও জেলার বহু অংশ জলের তলায়। চরাইদেও-তে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। 
৫ আগস্ট সরকারি এবং বেসরকারি বিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের বিজেপি সরকার। গাড়ি, বাড়ি, গবাদি পশু বা ফসলের বিমা বাদ টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার আর্জি জানাবে রাজ্য।
এদিকে শনিবার শিয়ালদহ স্টেশনে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ত্রাণ সংগ্রহ করেছে আসামের বন্যার্তদের জন্য। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানিয়েছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাঝাজ্য করা যাবে। অ্যাকাউন্টের বিশদ হলো: 402410100010260
IFSC - BKID0004024
700013033।

শিয়ালদহ স্টেশনে ত্রাণ সংগ্রহে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment