Boiler Explosion

বয়লার বিস্ফোরণে ছত্তিসগড়ে ৯ শ্রমিকের মৃত্যু, জখম বহু

জাতীয়

মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের শক্তি জেলার সিংঘি তরাইয়ে বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। বয়লারটি হঠাৎ বিস্ফোরণ হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় প্রায় ৩০ থেকে ৪০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১১জন শ্রমিককে খারসিয়ার পদ্মাবতী হাসপাতালে এবং বাকি ১৫ জনকে রায়গড়ের জিন্দাল ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল ঠাকুর সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন, ‘‘শক্তি জেলার সিংঘি তরাই এলাকায় বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে নয়জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ৪ জন ঘটনাস্থলেই মারা যান, এবং ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের রায়গড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রের চত্বরে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান চলছে। পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছে।’’ প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সময় সকল শ্রমিক কারখানার ভেতরে কর্মরত ছিলেন। আকস্মিক বিস্ফোরণে পুরো চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা নিরাপত্তার জন্য পালাতে শুরু করে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। জানা গেছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে শব্দ বহুদূর পর্যন্ত শোনা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রশাসনের প্রাথমিক অমুমান, বয়লারে ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা আধিকারিরা।
বিস্ফোরণের খবর পাওয়ামাত্রই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্ল্যান্ট ব্যবস্থাপনার আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বিস্ফোরণের কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।
বিস্ফোরণে নিহতদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেছেন এই ঘটনার তদন্ত করা হবে এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments :0

Login to leave a comment