নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে শিশু, মহিলা-সহ ৯ জনের মৃত্যু হয়েছে।
ফ্রি স্কুল স্ট্রিট সংলগ্ন এই হোটেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অগ্নি কান্ড ঘটে।
একই বহুতল ভবনের মধ্যে একাধিক হোটেল। জরুরি অবস্থায় বেরোনোর পথ নেই। গভীর রাতে ধোঁয়ায় ঢাকা অবস্থায় উদ্ধারের কাজ আরও কঠিন হয়েছে দমকলের পক্ষে।
পুলিশ জানিয়েছে রাতে অচেতন অবস্থায় এক শিশু সহ বেশ কয়েকজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯ জনকে মৃত ঘোষণা করা হয়। পাঁচটি দমকল ইঞ্জিন আগুন নিভিয়েছে। বাইরের রাজ্য ও দেশ থেকে অনেকে চিকিৎসার জন্য এই হোটেল গুলিতে থাকতেন। বুধবার ওই এলাকায় যান রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্র পাল এবং তাপস রায়। জন প্রশাসনের আধিকারিকরা। ঘিঞ্জি গোলিতএ একেকটি তোলায় একাধিক হোটেল চলছিল কিভাবে সে বিষয়ে তদন্ত হবে। পাশেই দমকলের দপ্তর। অথচ হোটেলে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। বিশেষ তদন্ত দল বা ‘সিট' গঠন করা হয়েছে।’
Comments :0