ANAYAKATHA | TAPAN KUMAR BAIRAGYA | Novi, Michigan | MUKTADHARA | 2026 APRIL 6 | 3rd YEA

অন্যকথা — তপন কুমার বৈরাগ্য — পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমানদের ভিলেজ — মুক্তধারা — ২০২৬ এপ্রিল ৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

ANAYAKATHA  TAPAN KUMAR BAIRAGYA  Novi Michigan  MUKTADHARA  2026 APRIL 6  3rd YEA

অন্যকথা

মুক্তধারা

  ---------------------------------------------
  পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমানদের ভিলেজ

  ---------------------------------------------

 তপন কুমার বৈরাগ্য

মার্কিণ যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট জেলায় অবস্থিত
ইন্ডিয়ান ভিলেজ।১৯০০শতকের গোড়া থেকে এই জায়গায়
পৃথিবীর সব প্রতিভাবান স্থপতিরা বাস করতে শুরু করেন।
সেইসাথে পৃথিবীর সব বুদ্ধিমান মানুষেরা এখানে বসবাস
করতে শুরু করেন।তারা এখানে তখন থেকেই তাদের সুন্দর স্থপতি
শৈলী তুলে ধরেন।যা সারা বিশ্বের এক বিস্ময়ের কারণ।এখানকার
মানুষদের বুদ্ধি সারা পৃথিবীর মানুষদের কাছে প্রশংসনীয়।এখানকার মানুষেরা তাদের আশ্চর্য বুদ্ধি দিয়ে বিশ্বের দরবারে
আশ্চর্য সব জিনিস তুলে ধরেন।এদের মধ্যে উল্লেখযোগ্য
সাজানো বাড়ি,সুন্দর বাগান,ব্যক্তিগত সবুজ স্থান,বাড়ির
সাজসজ্জা।একে তাই প্রকৃতির এক দূষণমুক্ত সুন্দর ভিলেজ
বলা হয়। এখানকার বুদ্ধিমান মানুষেরা সুন্দর সুন্দর ফুল, ফল
এবং সবজির বাগান তৈরি করেন।এখানে আছে প্রচুর প্রতিভাবান
স্থপতিরা।এখানকার বাড়ির মতন পৃথিবীতে আর কোথাও
এতো সুন্দর স্থাপত্য শৈলী দেখা যায় না।এখানে আছে টিউডর,
কলোনিয়াল রিভাইভাল,১২০০০ বর্গফুট বিশাল ম্যানসন প্রাসাদ।
এই বাড়িতে প্রবেশ করলে সকলকে বিস্ময়ে অভিভূত হতে হয়।


এখানকার ইরোকুইস স্ট্রিটের বাড়িগুলো অসাধারণ এক নিদর্শন।
এখানকার মানুষেরা কঠোর নিয়মকানুন মেনে চলে।তাছাড়া
এখানকার মানুষেরা খুব শান্তিপূর্ণ।আজ বিশ্বের চারিদিকে যখন
হানাহানি,দ্বন্দ্ব,লেগে আছে তখন এখানকার মানুষেরা পরম শান্তিতে সবাই বসবাস করে।
তাইতো এখানকার মানুষরা সবচেয়ে বুদ্ধিমান।যারা ধ্বংসাত্মক
কাজে নয় সদা সৃষ্টিশীল কাজে থাকেন।নিজেদের বাড়ি সুন্দর
করে সাজায়।সুন্দর বাগান তৈরী করেন।প্রতি বছর এখানে হোম
অ্যান্ড গার্ডেন ট্যুর হয়।এর উদ্দেশ্য প্রত্যেকে প্রত্যেকের বাড়ি
গিয়ে তাদের সুন্দর সুন্দর বাড়ি সাজানো দেখবে।তাদের সবুজ
বাগান দেখবে।ফল ফুলের গাছ দেখবে।এছাড়া প্রত্যেকের
আধুনিক কৃষিপদ্ধতি দেখার সুযোগ আছে। এইদিন কেউ
বসে থাকে না।সকলে সকলের বাড়িতে গিয়ে অনেক কিছু
শিক্ষালাভ করে ।এই শিক্ষালাভ করে যারা পিছিয়ে থাকে আগামী বছরে তারা প্রত্যেকে তাদের সেরাটা তুলে ধরার চেষ্টা করে।সত্যিই বিশ্বের এ এক কৃষ্টি সৃষ্টির এক অনন্য ভিলেজ।

Comments :0

Login to leave a comment