DEEP SEA PORT

তাজপুরে নয়, দাদনপত্রবারে গভীর সমুদ্র বন্দরের জমি আদানিকে

রাজ্য

তাজপুরের পরিবর্তে সেখানে থেকে ১০ কিলোমিটার দূরে গভীর সমুদ্র বন্দর তৈরির কাজ করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
সেখানেই অধিকারী জানান, রাজ্যে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের যে পরিকল্পনা চলছিল তা তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 
এদিন তিনি বলেন, ‘‘রাজ্যের কাছে প্রয়োজনীয় জমি না থাকায় আদানি গ্রুপ তাজপুর প্রকল্প থেকে সরে এসেছিল। রাজ্য সরকার এখন তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবারে ১,৭০০ একর জমি প্রদান করছে। সেই জমিতে বন্দর-সংক্রান্ত কাজ এগিয়ে যাবে।" 
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর-ও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। 
অধিকারী বলেন, সরকার রাজ্যের সামুদ্রিক পরিকাঠামো ও অভ্যন্তরীণ জলপথ পরিবহন শক্তিশালী করতে আগ্রহী। পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যে পরিবহণ ও জাহাজ দপ্তর একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে জাহাজ পরিবহণ সংক্রান্ত স্বতন্ত্র একটি বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে।

Comments :0

Login to leave a comment