গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা।
ভোটের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ এবং তাতে মৃত্যুর ঘটনার তদন্তে বৃহস্পতিবার তৃণমূল নেতা সওকত মোল্লার বাড়ি সহ ভাঙড়, ক্যানিংয়ের একাধিক জায়গায় দিনভর তল্লাশি চালায় এনআইএ। সওকতের হদিশ মেলেনি রাত পর্যন্ত। বুধবারও তাঁকে কলকাতায় দেখা গিয়েছিল বলে খবর একটি সূত্রে। যদিও তারপরেই গা ঢাকা দিয়েছে ক্যানিং, ভাঙড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা, সিপিআই(এম) ও আইএসএফ কর্মীদের ওপর একাধিক হামলা, নির্যাতন, তোলাবাজির ঘটনায় অভিযুক্ত এই বাহুবলী তৃণমূল নেতা।
ক্যানিংয়ের জীবনতলার মৌখালিতে বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সওকত মোল্লার বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। ওইদিন ক্যানিং ও ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন এনআইএ’র আধিকারিকরা। গত ১৮ মার্চ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয় দেগঙ্গার বাসিন্দা এক যুবকের। মৃত্যুর প্রমাণ লোপাট করতে গাড়িতে করে অন্যত্র মৃতদেহ ফেলা হয়। নির্বাচনের আগে এই বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তভার নেয় এনআইএ। অ্যাম্বুলেন্স চালক সুরজ মোল্লাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ঝোড়োর মোড়ের কাছে উদ্ধার করা হয় একটি স্করপিও গাড়ি। সেই ধৃত অ্যাম্বুলেন্স চালকের মোবাইল ফোনকের কল রেকর্ডের ঘেঁটে একাধিক তথ্য আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। বৃহস্পতিবার সকালে মৌখালিতে সওকত মোল্লার রাজকীয় প্রাসাদ ঘিরে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সওকত মোল্লা না থাকায় তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে মাতলা নদীর চরে অবৈধভাবে গড়ে তোলা তাঁর বিলাসবহুল ক্যাফেতেও তল্লাশি চালানো হয়। এছাড়াও চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকার তৃণমূল নেতা সওকত মোল্লা ঘনিষ্ঠ অহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশিতে যান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাকে না পেয়ে তদন্তকারীর সংস্থার পক্ষ থেকে সওকত মোল্লাকে ফেরার বলে ঘোষণা করা হয়।
শুক্রবার রাতে কামাল গাজী থেকে গ্রেপ্তার হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা। ভাঙ্গর বিস্ফোরণের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে এনআইএ।
Sawkat Molla
সওকত মোল্লা গ্রেপ্তার
×
Comments :0