কেরলার কোথামঙ্গলমের ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে তার ভাড়া বাড়ির একটি ঘর থেকে দেহ উদ্ধার হয় শনিবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিচি মারপু (২০)। অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার নাহারলাগুনের বাসিন্দা এবং কোঠামঙ্গলমের এমএ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং’র তৃতীয় বর্ষের বি.টেক ছাত্র ছিলেন। শনিবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে তিন পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
রবিবার পুলিশ জানিয়েছে যে, কোঠামঙ্গলমের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত অরুণাচল প্রদেশের এক ছাত্রকে তার ভাড়া বাড়ির একটি ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মারপু কোঠামঙ্গলমের কোঝিপ্পিল্লির কাছে একটি ভাড়া বাড়িতে অন্য ছাত্রদের সাথে থাকতেন। পুলিশের বক্তব্য শনিবার সন্ধ্যায় তাকে গলায় দড়ি বাঁধা অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে কোঠামঙ্গলম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘরটি থেকে ইংরেজি ও হিন্দিতে লেখা তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।
তদন্তকারী আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কয়েকটি বিষয়ে কম নম্বর পাওয়ায় শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মারপু সম্ভবত আত্মহত্যা করেছেন। মানসিক অবসাদ থেকে ওই পড়ুয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক অনুমান তাদের। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অরুণাচল প্রদেশ থেকে তার পরিবার রবিবার সন্ধ্যায় এসে পৌঁছানোর পর সোমবার ময়নাতদন্ত করা হবে জানিয়েছে পুলিশ।
Engineering Student Found Dead
কেরালায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার
ইনসেটে নিহত পড়ুয়া।
×
Comments :0