বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখার আয়োজন হয়েছিল। কিন্তু রাত এগারোটায় ঘাটালের বরদাচৌকানে সিপিআই(এম) পার্টি অফিসের সামনে ভয়ঙ্কর আক্রমণ করল বিজেপি।
হামলায় আহত হয়েছেন মনিরুল হক সহ ৮ যুব নেতা। রাতেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন রাত ৯ টা থেকে বহু ছাত্র যুবর সমাগম হয় সিপিআই(এম) দপ্তরের সামনে। একসঙ্গে খেলা দেখার আয়োজন করে ডিআইএফআই খাটার লোকাল কমিটি।
রাত ১১ টার সময় বিজেপির জনা ৩০-৪০ জন লাঠি রড নিয়ে হামলা চালায়। তাতে চার যুব ও ছাত্র কর্মী গুরুতর আহত হন। সবারই মাথায়, ঘাড়ে আঘাত করা হয় লাঠি রড নিয়ে।
খবর পেয়ে স্থানীয় মানুষ ও ছাত্র-যুবরা ঘটনাস্থলে এলে বিজেপির বাইক বাহিনী গা ঢাকা দেয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আহত ছাত্র যুব নেতাদের।
তাঁদের আশংকাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
Ghatal DYFI World Cup Final
বিশ্বকাপ দেখার আয়োজনে হামলা বিজেপি’র, ঘাটালে আহত ৮ যুব নেতা
ঘাটালের বরদাচৌকানে আহত যুব নেতা। ছবি: চিন্ময় কর
×
Comments :0