Buddadeb Bhattacharya Commemoration

বিভাজনের মোকাবিলা করে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করার আহ্বান

রাজ্য কলকাতা

শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় বিমান বসু। মঞ্চে নেতৃবৃন্দ।

রাজ্যের মেধাকে কাজে লাগিয়ে রাজ্য গড়তে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে বিভাজনের রাজনীতির মোকাবিলা করা জরুরি।
শনিবার, ৮ আগস্ট, মার্কসবাদী কমিউনিস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের দিনে এই আহ্বান জানালেন নেতৃবৃন্দ।
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত স্মরণসভা হয় মুজফ্‌ফর আহমদ ভবনে। সভাপতিত্ব করেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু,। বক্তব্য রেখেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র।


 বক্তব্য রাখছেন সূর্য মিশ্র। 

এদিন বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক কেন্দ্র (বিবিসিসি)-র প্রাথমিক পর্যায়ের ভার্চুয়াল উদ্বোধন হয়। 
বিমান বসু সভায় মনে করিয়েছেন যে কঠিন সময়ে যুব আন্দোলনের নেতা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকাকে। তিনি বলেছেন, ‘‘আমাদের বাংলায় যুব সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে , বুদ্ধদেব ও দীনেশ মজুমদারকে বাদ দেওয়া যাবে না। কঠিন সময়ে যুবদের সংগঠিত করার ক্ষেত্রে যে ভূমিকা তাঁরা পালন করেছেন তা এক কথায় অনবদ্য।’’


সেলিম বলেছেন, ‘‘রাজ্যের মানুষেরা কি প্রয়োজন তা প্রাথমিকতার মাধ্যমে স্থির করে কৃষি, শিক্ষা, কাজের সুযোগের বিকাশ ঘটাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজের মেধাকে কাজে লাগিয়ে রাজ্য গড়তে চেয়েছিলেন। জনতাকে সঙ্গে নিয়ে সেই স্বপ্নকে সফল করার দিকে এগতে হবে।’’
দেশের যুব আন্দোলনের প্রাক্তন নেতা সেলিম বলেছেন, ‘‘গত শতাব্দীতে যখন বিজেপি’র বিপদ বাড়ছিল তখনই সতর্ক করেছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। তৃণমূল নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপি-কে ডেকে এনেছিল। কেবল বিপদ সম্পর্কে সতর্ক করেননি। প্রতিরোধের লড়াইয়ে নেতৃত্বও দিয়েছেন।’’
সেলিম বলেন, ‘‘আজকে এ রাজ্যে আপদ গিয়ে বিপদ এসেছে। বিভাজনের এই রাজনীতির বিরুদ্ধে চলবে লড়াই।’’ 
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর একটি পরিচয়। কিন্তু তাঁর আসল পরিচয় যে তিনি কমিউনিস্ট ও মার্কসবাদী।’’ 


বক্তব্য রাখছেন শ্রীদীপ ভট্টাচার্য। 

শ্রীদীপ ভট্টাচার্য বলেন, ‘‘সংগ্রামের ধরা থেকে একজন কমিউনিস্ট গড়ে ওঠে। তারই উদাহরণ বুদ্ধদেব ভট্টাচার্য। কোনও বিষয়ে কমরেডদের ভাবাতে পারতেন। অনুজ কমরেডদের উন্নত কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেন। এই শিক্ষা তাঁর জীবন থেকে আমাদের নিতে হবে।’’

Comments :0

Login to leave a comment