Ghatal Pragati Market eviction

দখলমুক্ত করার নামে ঘাটালের প্রগতি মার্কেটে চললো বুলডোজার, বিক্ষোভ এসডিও দপ্তরে

জেলা

ঘাটাল শহরে প্রগতি মার্কেটেও চললো বুলডোজার। ছবি: চিন্ময় কর।

রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার। বলা হয়েছিলো, পূজোর আগে আর উচ্ছেদ করা হবে না। ঘাটালে ফুটপাত ও সড়ক দখল মুক্ত করার নাম করে ৬০-৬৫ বছরেরও বেশি পুরানো মার্কেটে ও বুলডোজার চালিয়ে ৩৬০ বেশি দোকান ভেঙে গুড়িয়ে দিলো প্রশাসন। এদিন সকালে এসডিও দপ্তরে তুমুল বিক্ষোভ সহ ঘেরাও করেন দোকানদাররা।  

ঘাটাল শহরের প্রগতি বাজার সহ সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কুশপাতা মোড় পর্যন্ত প্রায় ২ কিমি দৈর্ঘ্যের উভয় দিকের দোকানঘর, গরীব মানুষের ছিটেবেড়ার ঘর। শনিবার রাতে সেখানেই চললো বুলডোজার দিয়ে উচ্ছেদ। একদিন আগে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিকদের বলেছিলেন, "কোনও উচ্ছেদ করা হবে না। কেবল ফুটপাত ও সড়ক দখল মুক্ত করা হবে।" 
তিনি আরও বলেছিলেন যে ফুটপাত ছেড়ে যদি পিছনে জায়গা থাকে তাহলে সেখানে ছোটো করে পসরা নিয়ে বসতে পারবে। কিন্তু শুক্রবার তার ঠিক বিপরীত ঘটনা ঘটলো। সরকারি জায়গায় গড়ে ওটা ৬০ বছর ধরে চলে আসা প্রগতি মার্কেট সহ কুশপাতা পর্যন্ত বাজার। আর সেই ফুটপাত দখল মুক্ত করার নাম করে ঘাটাল শহরের প্রগতি মার্কেটকে ধ্বংস স্তূপে পরিনত করলো। আর্তনাদ আর কান্নায় ভেঙে পড়া শতশত পরিবার এই বর্ষায় একমাত্র মাথা গোঁজার স্থান সহ রুটি-রুজির স্থান হারিয়ে কী করবে, কোথায় যাবে তার কোনও ঠিক নেই।

প্রগতি মার্কেট সরকারী জায়গায় গড়ে ওঠা বাজার। ট্রেড লাইসেন্স সহ পৌরসভায় ট্যাক্স দিয়ে দোকান বাজার চলতো। এখানে কোনও যানজট বা রাস্তা দখলের বিষয় ছিলো না। তবুও বুলডোজার চললো। ক্ষুদ্র ব্যবসায়ী তাপসী বেরা, বিশ্বনাথ দোলই, গোপীনাথ সিংহ প্রমুখরা বলেন, "তাহলে কী  আমাদের তুলে দিয়ে এই জায়গা কর্পোরেটের হাতে তুলে দেবে প্রশাসন? কেনো প্রগতি মার্কেটে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার প্রতিবাদ সহ পুনর্বাসন চেয়ে এদিন এসডিও দপ্তরে তুমুল বিক্ষোভ সহ ঘেরাও করেন দোকানদাররা। 
ঘাটাল শহর, আগে বন্দর ছিলো, চারিদিকে নদী আর নদী বাঁধের কোলে বসতি ও জনপথ গড়ে ওঠে। এই মহুর্তে ঘাটাল মহকুমা শহরে সবজি, মাছ-মাংস ফলের দোকান বলতে কিছুই রইলো না। গত জুন মাসের প্রথম সপ্তাহে ঘাটাল কলেজ মোড় ও ঘড়ি মোড় দুই স্থানে এমনি বুলডোজার চালিয়ে ২৫০ অধিক দোকানঘর বাসস্থান ভেঙে উচ্ছেদ করা হয়। পুনর্বাসন না দিয়েও আবারও বুলডোজার চললো। এতে বন্যা পীড়িত ঘাটালে অর্থনৈতিক ভাবে আরও দূর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ।

 

Comments :0

Login to leave a comment