Poll Violence

হিংসায় জড়িতদের আজ রাতে গ্রেপ্তারের নির্দেশ সিইও’র

রাজ্য

ভোট পরবর্তী হিংসার সঙ্গে যারা যুক্ত তাদের রাতের মধ্যেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন সিইও।
বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকরিকদের সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন গড়িয়াহাট এলাকায়  দুষ্কৃতীরা ৮৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের দপ্তরে হামলা চালায়   প্রতিবাদে কংগ্রেস নেতা এবং রাসবিহারী কেন্দ্রের প্রার্থী আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে কংগ্রেস কর্মীরা গড়িয়াহাট থানা ঘেরাও করেন।
এর আগে বেহালায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ তোলে।

Comments :0

Login to leave a comment