Kunal Ghosh

অভিষেকের পর কুনাল ঘোষকে তলব সিআইডি'র

রাজ্য

সই জাল কাণ্ডে বৃহস্পতিবার রাতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ভবানী ভবনে জেরার মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। 
সই জাল কাণ্ডে কুনাল ঘোষকে ভবানী ভবনে তলব করল সিআইডি। রবিবার দুপুর আড়াইটায় ভবানী ভবনে হাজিরার জন্য ডাকা হয়েছে তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষকে। এরআগে বৃহস্পতিবার ভবানীভবনে হাজিরা দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ওইদিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তবে, জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তাঁকে রবিবার বেলা ১২ টায় ফের ডেকে পাঠানো হয়েছে। অভিষেকের পাশাপাশি ডেকে পাঠানো হল কুনাল ঘোষ- কেও। দুজন কে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে, মনে করছেন অনেকে। 
উল্লেখ্য,  এর আগে সই জালিয়াতি কাণ্ডে কুণালের বাড়ি গিয়ে বয়ান নিয়েছিল সিআইডি।

Comments :0

Login to leave a comment