Hawker Maldah

হকারদের জীবিকার দাবিতে নিয়ে জেলা শাসকের কাছে সিআইটিইউ-বস্তি আন্দোলন

জেলা

শুক্রবার মালদহ শহরে সিআইটিটইউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যৌথ মিছিল।

হকারদের দিতে হবে লাইসেন্স। রোজগার সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে  সিআইটিইউ ইংলিশ বাজার শহর কমিটির ও বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে মালদার অতিরিক্ত জেলা শাসকের কাছে ১১ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছে। রাজ হোটেল মোড় থেকে শতাধিক পথ হকারদের মিছিল শুরু করে জেলা শাসকের দপ্তর এর সামনে যান।
নেতৃত্ব দেন সিআইটিইউ জেলা সভাপতি প্রণব দাস, মালদা জেলার স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক মিন্টু চৌধুরী, সভাপতি অনুপম গুণ, সিআইটিইউ শহর লোকাল কমিটির সভাপতি অনীক ভট্টাচার্য, বস্তি সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব দাস, শ্রমিক নেতা দোলন চাকি,  বিশ্বপ্রিয় বিশ্বাস সহ নেতৃবৃন্দ।
জেলা শাসককে জানানো দাবিতে বলা হয়েছে যে মালদা শহরের পথ হকারদের জীবন যাপন সুনিশ্চিত করতে কেন্দ্রীয় হকার আইন-২০১৪ কার্যকর করতে হবে। সব পথ হকারকে লাইসেন্স ও সচিত্র পরিচয় পত্র দিতে হবে। টাউন ভেনডিং কমিটি গঠন করতে হবে। ইংলিশ বাজার শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির ডক পুকুর এলাকা ও ১১ নম্বর ওয়ার্ডের বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। নোটিশ বাতিল করানোর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়। প্রশাসন বিষয়গুলি বিবেচনার আশ্বাস দিয়েছে।

Comments :0

Login to leave a comment