Rail Hawker Birati

বিরাটিতে বিক্ষোভ সিআইটিইউ’র, উচ্ছেদে নেমেও পিছু হটল রেল

রাজ্য জেলা

মঙ্গলবার বিরাটি স্টেশনে সিআইটিইউ’র মিছিল।

রাজ্যে বিজেপি সরকার আসীন হওয়ার পর নতুন করে রেল হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একাধিক এলাকায় নেমেছে বুলডোজার। চলছে আন্দোলনও। রাস্তায় রয়েছেন বামপন্থীরা। লড়াই করছে সিআইটিইউ। 
সোমবারই শিয়ালদহ, সোনারপুর স্টেশনে প্রতিবাদ জানায় সিআইটিইউ। মঙ্গলবার বিরাটিতে সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জির সঙ্গে ছিলেন দীপ্সিতা ধরও। 
সিআইটিইউ বলেছে, গরিব মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া অন্যায়। এভাবে উচ্ছেদ বন্ধ করা হোক।
মঙ্গলবার বিরাটি রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে হকার ও জনতার ঐক্যবদ্ধ জমায়েতে রেল প্রশাসন পিছু হঠতে বাধ্য হলো। 
বিক্ষোভে ছিলেন শম্ভু দত্ত চৌধুরী, সঞ্জয় ভৌমিক, স্বপন ঘোষ, শিবশঙ্কর ঘোষ, কৃষ্ণ চৌধুরী, কল্লোল মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী ২২ মে শিয়ালদহে সিআইটিইউ-র ডাকে রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ রয়েছে। 
গত সোমবার শিয়ালদহ স্টেশন বা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর স্টেশনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ।

Comments :0

Login to leave a comment