ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশি আক্রমণ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়কে কেন্দ্র করে সোমবার প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সংসদ কপিল সিবালকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সেই সাংবাদিক সম্মেলন থেকেই ক্ষতিগ্রস্থ ছাত্রদের আইনি সহায়তার জন্য নতুন ওয়েবসাইট চালু করার ঘোষণাও করে সিজেপি।
এদিনই এই ঘটনাকে ২৫ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে, সিজেপি ফের দেশজুড়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকারকে।
পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি সহ উত্তরপ্রদেশে পুলিশের তরফে শিক্ষার্থীদের আটক করার উল্লেখ করে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডার উদ্দেশ্য করে এক্স-এ একটি পোস্ট করে তিনি বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল, আমাদের সেই দাবিকে লঙ্ঘন করা হয়েছে। বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে, দিল্লি ও অন্যান্য রাজ্যেও বহু শিক্ষার্থীকে নজরদারি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া, বিক্ষোভকারীদের রসদ ও অন্যান্য সহায়তা প্রদানকারী স্বেচ্ছাসেবকদের আটকে রাখার বিষয়েও দিল্লি থেকে একাধিক খবর পাওয়া যাচ্ছে।
সিজেপি জানিয়েছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ বাহিনী যাতে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন কোনও মামলা দায়ের না করে, তা নিশ্চিত করতে হবে।
সিজেপি-র তরফে জানানো হয়েছে যে তাদের এই দাবি না মানা হলে ফের আন্দোলন বসবে তারা। পাশাপাশি, এদিন সিজেপির তরফে বুধবারের মধ্যে তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আইনি মামলা সংক্রান্ত চুক্তির একটি লিখিত অনুলিপি দেওয়ার কথাও বলা হয়।
অপরদিকে, সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন যে, কেন্দ্রীয় সরকারের আশ্বাস সত্ত্বেও সারা দেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জোরালো আশঙ্কা রয়েছে।
তিনি জানান,এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা প্রদানের প্রয়োজন হতে পারে, এমনটা বিবেচনায় রেখে সিজেপি একজন প্রবীণ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে।
এই প্রসঙ্গেই সিবাল আরও জানিয়েছেন যে, ‘ককরোচ জনতা পার্টি’ একটি ওয়েবসাইট চালু করবে যা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের ওপর নজর রাখবে এবং তাঁদের আইনজীবীদের সঙ্গে সংযুক্ত করবে। সিবাল এই ওয়েবসাইটের জন্য আইনি সহায়তা হিসেবে ১ কোটি টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে, সারা দেশের আইনজীবীদের এই তহবিলে অবদান রাখার আহ্বান জানান।
CJP launch website
শিক্ষার্থীদের ওপর জারি পুলিশি আক্রমণ, ক্ষতিগ্রস্থদের আইনি সহায়তায় ওয়েবসাইট চালুর ঘোষণা সিজেপির
সোমবার প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সংসদ কপিল সিবালকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
×
Comments :0