Topsia Rally CPI(M)

বুলডোজার শাসানিতে বিধায়করা, তপসিয়ায় সাহসের মিছিল

রাজ্য কলকাতা

তপসিয়ায় সিপিআই(এম)’র মিছিলে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি প্রমুখ।

‘উত্তর প্রদেশের মতো, আদিত্যনাথের মতো।‘
বাঁকুড়ার ওন্দায় মিছিল বের করে সোজাসুজি বলেছেন বিধায়ক বিজেপি’র অমরনাথ শাখা।
একেবারে অ্যাকশন রিপ্লে ঘাটালে। আর সদ্যই তপসিয়ায় গিয়ে আদালতের নির্দেশ ছাড়াই বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে বাড়ি।
রবিবার তপসিয়াতেই প্রতিবাদ মিছিলে বুলডোজার রাজনীতিকেই জানানো হয়েছে ধিক্কার। বামপন্থী আইনজীবীরা লড়েছেন হাইকোর্টে। অবৈধ নির্মাণ ভাঙার নামে বুলডোজারের শাসনে আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, আইন মেনে আগে নোটিশ পাঠাতে হবে। বক্তব্য শুনতে হবে। প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে আইন মেনে। 
এদিন তপসিয়ার মিছিলে অংশ নেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি, দীপু দাস প্রমুখ। ছিলেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষও। 
তপসিয়ায় বুলডোজার পাঠানোর আগে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতার সংখ্যালঘু প্রধান একাধিক এলাকারই উল্লেখ করেছিলেন। 
এদিনই মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আইনের শাসনকে প্রতিষ্ঠা করা যায় না বুলডোজার রাজ চালিয়ে। 


অবৈধ নির্মাণ বিরোধী অভিযানের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠেছে বড়বাজারে অবৈধ নির্মাণ ভাঙা বা অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার মতো কাজে কি এতটুকু এগতে পারবে সদ্য আসীন বিজেপি সরকার? অথচ ঈদের আগে পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাতে বিপাকে পড়েছেন সব ধর্মেরই মানুষ যাঁরা যুক্ত পশুপালনে। উত্তেজনা ছড়িয়েছে ধর্মস্থানে মাইকবিধি সংক্রান্ত নিষেধাজ্ঞার প্রয়োগ ঘিরেও।
এদিন বুলডোজার মিছিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এবং ঘাটালেও। একেবারে সংখ্যালঘু প্রধান এলাকায় বুলডোজার চালিয়ে চোখ রাঙানি চলেছে। ফলে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য যতই বলুন ‘ভয় নয়, ভরসা‘, তাঁর দলের কর্মীরা সরাসরি নেমেছেন শাসানিতে। 
এদিন তপসিয়ায় বিভাজন-শাসানির সেই মডেলকেই ধিক্কার জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment