সিজেপি-র ছাত্র আন্দোলনকে সংহতি জানালেন জলবায়ু ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ডাক্তারি প্রবেশিকা 'নিট'-র প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে য়ে ছাত্র আন্দোলন চলছিল, শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তা সমাপ্ত হয়েছে। তারপরই, দেশের বিভিন্ন অংশের ছাত্রছাত্রী সহ বাম ছাত্র সংগঠনগুলিকে এই আন্দোলনের জয়কে উদযাপন করতে দেখা যায় । রবিবার ব্রিটেনের এসএফআই( SFI -UK) শাখার তরফেও ভারতের ছাত্রদের এই আন্দোলন কে সংহতি জানিয়ে লন্ডন হাই কমিশনের কাছে একটি উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গ্ৰেটা থুনবার্গ।
এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজির করা একটি এক্স পোস্টে দেখা যায়, গ্রেটা থুনবার্গ একটি প্ল্যাকার্ড হাতে ভারতীয় ছাত্রদের উদ্দেশ্যে সংহতি জানাচ্ছেন।
CJP SFI GRETA THUNBERG
ভারতীয় ছাত্র আন্দোলনের জয়ে উৎসব লন্ডনেও, সংহতি জানালেন গ্রেটা থুনবার্গ
×
Comments :0