College admission portal SFI

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও চালু হল না কলেজ ভর্তির পোর্টাল, শিক্ষা দপ্তরে মেল এসএফআই'র

রাজ্য কলকাতা

রাজ্যের কলেজগুলিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল, কাল অর্থাৎ ১৮ মে দুপুর থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু, গোটা একটা দিন পেরিয়ে গেলেও পোর্টাল চালু হয়নি। ফলত, সমস্যা পড়ছে বহু সাধারণ ছাত্রছাত্রীরা। পোর্টাল চালু না হওয়ার সমস্যার কথা জানিয়ে আজ এসএফআই-এর তরফে একটি মেলও করা হয় রাজ্যের শিক্ষা দফতরে। সেখানে অ্যাডমিশন পোর্টালের চালু না হওয়ার এই সমস্যাকে যত দ্রুত সম্ভব সমাধান করার দাবি ও জানায় এসএসআই। 
সেইসঙ্গে, একটি ভিডিও বার্তায় এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, " ১৮মে রাজ্যের কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী সহ শাসকদলের নেতা-মন্ত্রীরা। আর সেইদিনই দুপুরে এই ছাত্রছাত্রীরা যাতে স্বচ্ছ মেধাভিত্তিক অ্যাডমিশনের মাধ্যমে কলেজ ভর্তি হতে পারে তার পোর্টাল চালু হওয়ার কথা ছিল। সরকারি বিজ্ঞপ্তি, শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছিল ১৮ তারিখ দুপুর থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু হবে তবে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গোটা রাজ্যের একজন ছাত্র ছাত্রীও ওই পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি। একটা গোটা দিন পার হয়ে গেলো তাও কেন পোর্টাল চালু হলো না, কি সমস্যা হচ্ছে  তা জানাতে হবে - শিক্ষা দফতর কে আর উত্তর দিতে হবে। এসএফআই'র তরফে রাজ্যের শিক্ষা সচিবের কাছে এই সমস্যা কথা জানিয়ে মেল করা হয়েছে। রাজ্যের শিক্ষা দফতর  থেকে কত দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা অপেক্ষায় আছি।"
পাশাপাশি, তিনি আরও বলেন, " গত বছর ভর্তির পোর্টাল চালু করতে প্রায় ১ মাস দেরি করা হয় । কলেজে ভর্তি হওয়ার এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার জন্য প্রায় ৬ লক্ষ্য ছাত্রছাত্রী কলেজে ভর্তির বিষয়ে আগ্রহই দেখায়নি। তার পরেও গোটা প্রক্রিয়া শেষ হতে আরও প্রায় ২ মাস সময় নেওয়া হয়। ফলত, একটি বড় অংশের ছেলেমেয়ে পড়াশোনার উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার আঙিনা থেকে সরে যায়। বর্তমান সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই গত ১৫ বছরে শিক্ষাকে করা শেষ করা হয়েছে। বাংলার শিক্ষাকে আর একটুও ধ্বংসের মুখে আমরা যেতে দেব না। অ্যাডমিশন পোর্টালের চালু না হওয়ার এই সমস্যাকে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। সেইসঙ্গে, গতবারের মতো ছেলেমেয়েরা শিক্ষার আঙিনা থেকে সরে না যায় তার ব্যবস্থাও সরকারকে করতে হবে।"

Comments :0

Login to leave a comment