সিজেপির নেতৃত্বে ২০ জুলাই ' সংসদ অভিযানে' এক আন্দোলনকারীর ওপর 'পেলেট গান' ব্যবহারের ঘটনায় অবশেষে এফআইআর নিতে বাধ্য হল দিল্লি পুলিশ। যদিও আগে, আক্রান্ত ব্যক্তি অভিযোগ আনতে গেলে , পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার কারণে, শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্নায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধরে ধর্ণা কর্মসূচির ফল স্বরূপ অবশেষে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।
এদিন রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন ১৯ বছরের সাহিল লোচাব, ২০ জুলাইয়ের জেন-জি বিক্ষোভে পেলেট-গানের আঘাতে যার চোখ নষ্ট হতে বসেছে।
এদিন রাহুল গান্ধী পুলিশকে এই হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনারা যদি এফআইআর দায়ের না করেন, তবে আমি ৩০ দিন বা এমনকি ছয় মাস ধরেও থানার বাইরে ধর্নায় বসে থাকব।"
কয়েক ঘন্টা ধরে অবস্থান ধর্ণা কর্মসূচি চলার পর, অপেক্ষারত রাহুল গান্ধী, আক্রান্তকে সঙ্গে নিয়ে, ক্যামেরা ও মাইক্রোফোনের ভিড়ের সামনে এসে একটি ছোট প্লাস্টিকের বাক্স তুলে ধরেন। বাক্সটি খুলে তিনি ভেতরের জিনিসগুলো হাতের তালুতে ঢেলে সাংবাদিকদের দেখালেন।
রাহুল গান্ধী বললেন, "ইয়ে হ্যায় পেলেটস, দেখ লিজিয়ে ইনকো, আচ্ছা সে দেখ লিজিয়ে, ইয়ে হ্যায় পেলেটস।"
কংগ্রেস নেতা প্রশ্নটি করেন, এই পেলেট কোথা থেকে এলো ?
গান্ধী ছাত্রটিকে আঘাতগুলো দেখাতে অনুরোধ করে বললেন, "এগুলো ওর শরীর থেকে এসেছে।" এরপর কালো চশমা পরা ছাত্রটি তার টি-শার্টের হাতা গুটিয়ে আঘাতগুলো দেখাল।
গান্ধী আরও বলেন, "এগুলো এখানে লেগে আছে। ২০০টি ছোরা ওর শরীরের ভেতরে আছে এবং তিনটি ছোরা ওর চোখের মধ্যে আছে।"
এরপর তিনি লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ এবং এইমস-এর রিপোর্ট দেখিয়ে বলেন যে, সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সাহিল লোচাবের শরীরে ২০০টিরও বেশি ছোরা বিদ্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়ন, যার মধ্যে পেলেট গান ব্যবহারের বিষয়টিও রয়েছে, সে বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এদিন অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে দাবি করেন যে, আহত শিক্ষার্থী সাহিল ও তার মা এফআইআর দায়েরের জন্য বারবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত কোনো ‘ডেইলি ডায়েরি’ নম্বর, প্রাপ্তি স্বীকারপত্র কিংবা এইমস থেকে কোনো এমএলসি রিপোর্ট পাননি।
উল্লেখ্য, সিজেপির ২০ জুলাই সংসদের দিকে মিছিল করার চেষ্টা করেন কয়েকশো পড়ুয়া। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা ‘সংসদ চলো’ কর্মসূচি নিয়েছিলেন। সেই মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন পরেই তৎকালীন শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
পেলেট-গান ব্যবহারের অভিযোগ এবং এফআইআর দায়ের না করার বিষয়টি সামনে আসায় ঘটনাটি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাহুল গান্ধীর থানার বাইরে ধর্ণায় বসার ঘটনা সেই বিতর্ককে আরও তীব্র করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এদিন এফআইআর গ্রহণে বাধ্য হল দিল্লি পুলিশ।
Rahul's sit-in, Delhi Police finally registers FIR
ছাত্রের ওপর 'পেলেট গান'-র ব্যবহার, রাহুলের ধর্নায় অবশেষে এফআইআর নিল দিল্লি পুলিশ
দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের থানার সামনে রাহুল গান্ধীর সঙ্গে সাহিল লোচাভ।
×
Comments :0