Noida fire

ইভি ব্যাটারি থেকে আগুন নয়ডার আবাসনে, মৃত ২

জাতীয়

নয়ডার আবাসনে আগুনে অন্তত ২ বাসিন্দার মৃত্যু হয়েছে। নয়ডার ফেজ-৩ এলাকার এই আবাসনে ইভি ব্যাটারি চার্জ করার সময় আগুন লেগেছে বলে অনুমান।
পুলিশ আবাসনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের হেপাজতেও নেওয়া হয়েছে। 
পুলিশ জানিয়েছে বুধবার এই পাঁচতলা বাড়ির নিচের তলায় বৈদ্যুতিক যানে ব্যবহারের ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকে আগুনে স্ফুলিঙ্গ ছিটকে ভয়াবহ চেহারা নেয়। কাছেই ছিল পেট্রোল চালিত একাধিক গাড়ি। দ্রুত সেগুলিতে আগুন লাগে। বিপুল ধোঁয়া বের হতে থাকে। 
উল্লেখ্য, আবাসনে বা ছোট বাড়িতে ইলেকট্রিক ভেহিকলের ব্যাটারি চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে। 
নয়ডার ঘটনায় দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছায়। হাইড্রলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে দমকল কর্মীরা উপরের অংশে আগুন নেভানোর কাজ চালান। 
আবাসনে ৫০টি পরিবার রয়েছে। দলকল এবং পুলিশ দ্রুত বিভিন্ন ঘর থেকে বাসিন্দাদের বের করে আনে। পুলিশ জানিয়েছে, প্রবল ধোঁয়ায় দুই বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment