Fir Mamata Banerjee

সম্প্রীতি ভঙ্গের চেষ্টা, মমতা ব্যানার্জি-র মন্তব্য ঘিরে এফআইআর হেয়ার স্ট্রিট থানায়

রাজ্য কলকাতা

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার হেয়ার স্ট্রিট থানার এফআইআর দায়ের করা হল। বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার ধর্না মঞ্চ সাম্প্রদায়িক মন্তব্য করাতেই থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। 
পুলিশ তরফে জানানো হয়েছে, গত ৭ জুন এই বিষয়ে তুষার কান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। 
ওই ব্যক্তি অভিযোগপত্রে বলেন, ৯ মার্চ ধর্মতলা'র মেট্রো চ্যানেল-র ধর্না মঞ্চ  মমতা বন্দ্যোপাধ্যায়, অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভ্রান্তিকর ভাষণ দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের উদ্দেশ্য ছিল শান্তিভঙ্গ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা।
ওই ব্যক্তির অভিযোগের জেরে ভারতীয় ন্যায় সংহিতার  ১৯৬(১)ধারা অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের চেষ্টা  ৩৫১(২) ধারা অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উস্কানি দেওয়া সহ ৩৫২ ধারা অর্থাৎ শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, মোট তিনটি ধারায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২ জুন রানি রাসমনি রোডের সভা থেকে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির খুনের বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করায় সম্প্রতি শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।

Comments :0

Login to leave a comment