দেশ তথা রাজ্য জুড়ে ১০ অগাস্ট 'জেল ভরো' কর্মসূচি পালন করতে চলেছে কৃষক, শ্রমিক, বস্তিবাসী সহ শ্রমজীবী মানুষরা। সেই কর্মসূচিতেই সকলকে অংশ নেওয়ার আহব্বান জানালেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক পরেশ পাল।
গণশক্তি-কে দেওয়া একটি সখ্যাতকারে পরেশ পাল বলেন, আমাদের দেশে সংযুক্ত কিষান মোর্চা সহ ৫০০টিরও বেশি কৃষক ক্ষেতমজুর সংগঠন রয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সহ আমাদের রাজ্যে বস্তি ইউনিয়ন সংযুক্তভাবে এই কর্মসূচিতে যোগ দেবে।
আমাদের দেশে শ্রমিক-কৃষক স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতিগুলির বিরুদ্ধে লড়াইয়ের একটি ধাপ এই 'জেল ভরো' কর্মসূচি। কৃষক শ্রমিক কেউই তার ঘামের সঠিক দাম পাননা। পাশাপাশি, কৃষক শ্রমিক ঐক্য ভাঙার জন্য আমাদের দেশে তথা রাজ্যের শাসকদল জাতপাত, ধর্ম, বর্ণ, ভাষা বিভেদ তৈরী করছে। বিভাজন কাটাবে শ্রমিক- কৃষকের ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইয়েরই এক উচ্চতর ধাপ 'জেল ভরো' কর্মসূচি।
Comments :0