ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার ফলে কালবৈশাখীর অনুকূল পরিবেশ রয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলা গুলিতে। এরই শুক্রবার ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য পাকিস্তান থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর ওড়িশা অঞ্চলের উপরই একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প পূর্ণ বাতাস প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। বাঁকুড়া দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার। , ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ আশঙ্কা করা হচ্ছে দক্ষিণের প্রায় সব জেলাতেই। শনিবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে এই ঝড়বৃষ্টির আবহাওয়া কাটতে শুরু করবে। আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণের কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দার্জিলিঙ, কালিংপঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বেশ কিছু দিন ধরে ভারী বৃষ্টিপাতও হয়েছে পার্বত্য জেলা গুলিতে। আগামী সপ্তাহের ৪ তারিখ পর্যন্ত এই সতর্কতা থাকছে। দক্ষিণের মতো উত্তরের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
Comments :0