Fire Andul Highrise

আন্দুলের বহুতলে আগুনে মৃত্যু বৃদ্ধার

জেলা

আন্দুলের আবাসনে অগ্নিকান্ডের পর স্থানীয়দের ভিড়।

আন্দুলের বহুতলে ভয়াবহ আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দোতলা এবং তিনতলার দু’টি ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। দমকল বেলা তিনটের কিছু পর জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে। 
আন্দুলের আমতলার রথতলা এলাকার এই আবাসন। একাধিক ফ্ল্যাট রয়েছে। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই সময়েই অগ্নিদগ্ধ হন বাহাত্তর বছরের বৃদ্ধা গোপা মুখার্জি। তাঁর শরীরে ৮০ শতাংশ দহন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়েছে। তিনি থাকতেন পুত্র এবং পুত্রবধূর সঙ্গে। দু’জনেই কাজে বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন যে গোপা মুখার্জি দুধ গরম করছিলেন রান্নাঘরে। তিনি আর বেরিয়ে আসতে পারেননি। 
দমকল জানিয়েছে সমস্যা সত্ত্বেও উদ্ধার করা গিয়েছে বাসিন্দাদের। তবে কারও অবস্থা গুরুতর কিনা তা দেখা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment