Nepal Floods, 3 bodies recovered in UP

নেপালে বন্যা, উত্তরপ্রদেশের গণ্ডক নদী থেকে উদ্ধার ৩টি মৃতদেহ

জাতীয়

ছবি- নেপালে বন্যার একটি দৃশ্য।

উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় গণ্ডক নদী থেকে বৃহস্পতিবার তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যে দেহগুলি উদ্ধার হয়েছে তাঁর মধ্যে দুজন নারীর দেহও রয়েছে। বন্যা-কবলিত নেপাল থেকে স্রোতের টানে দেহগুলি ভেসে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। 
নদী ও সংলগ্ন এলাকায় নজরদারি চালানোর সময় সশস্ত্র সীমা বল (এসএসবি)-র একটি উদ্ধারকারী দল তীব্র স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলো দেখতে পান বলেই জানান তাঁরা। 
উদ্ধারকারী আধিকারিকরা আরও জানিয়েছে যে, মৃতদেহগুলো উদ্ধারের সময় তাঁরা একটি মোটরচালিত নৌকা ব্যবহার করে। উদ্ধারের পর দেহগুলি মহারাজগঞ্জ জেলা সদরের মর্গে পাঠানো হয়।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তাঁদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। পাশাপাশি, তাঁদের পরিজনদের  খুঁজে বের করতে এসএসবি ও জেলা প্রশাসন নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানানো হয়েছে।
এসএসবি -র পরিদর্শক অরুণ পান্ডে জানিয়েছেন যে, নেপাল থেকে ভেসে আসা বলে ধারণা করা ওই তিনটি মৃতদেহই এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 
পান্ডে বলেছেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে নদীর তীব্রতা বেড়ে গিয়েছে। তারফলে, আরও মৃতদেহ ভারতের ভেসে আসতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, এসএসবি-র উদ্ধারকারী দল নদীর তীরবর্তী এলাকায় সবসময় নজরদারি চালাচ্ছে। সেইসঙ্গে, ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন নদীর জল স্তর ও প্রবাহের ওপরও নজর রাখছে। সেইসঙ্গে, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Comments :0

Login to leave a comment