দশ বছরে ৩৮ হাজার ৫৫৩ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে কেবল মধ্য প্রদেশে। তার মধ্যে গত পাঁচ বছরে খনি বা কারখানার জন্য ধ্বংস হয়েছে ২৩ হাজার ৫৬ হেক্টর বনভূমি।
এ রাজ্যে বড় সময় সরকারে আসীন রয়েছে বিজেপি। বিজেপি’র মেয়াদে বা দীর্ঘদিন বিজেপি’র সরকার রয়েছে, এমন রাজ্যগুলিতেই বনভূমি ধ্বংস হয়েছে সবচেয়ে বেশি। এই তালিকায় সামনে রয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাটও।
মঙ্গলবারই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনভূমি রক্ষায় বড় প্রতিশ্রুতি দিয়েছেন। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের উদাহরণও দিয়েছেন। (পড়ুন: কাঠ পাচার রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, বন দপ্তরে স্বচ্ছতার উপর জোর)
সেন্টার ফর সায়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ‘স্টেট অব ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট ২০২৬’ প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। জানানো হয়েছে যে ২২ শতাংশ বনভূমি দশ বছরে ধ্বংস হয়েছে কেবল মধ্য প্রদেশেই।
দশ বছরে ভারতে ধ্বংস হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৩৯৭ হেক্টর বনভূমি। কেবল ২০২৩-২৪ অর্থবর্ষেই ধ্বংস হয়েছে ২৯ হাজার হেক্টর বনভূমি। এই বনভূমির ৪৯ শতাংশ ধ্বংস হয়েছে মধ্য প্রদেশ, গুজরাট, ওড়িশা এবং তেলেঙ্গানাতেই।
কেন্দ্রে বিজেপি’র শাসনে ভারতীয় বনভূমি সংরক্ষণ আইনে সংশোধনী বনভূমি ধ্বংসের প্রক্রিয়াকে সহজ করেছে। বনভূমি অধিকারের পক্ষে বিভিন্ন অংশ এই অভিযোগে সরব হয়েছে বারবার।
অতি সম্প্রতি ওড়িশা এবং মধ্য প্রদেশে আদিবাসীদের সঙ্গে সংঘাত হয়েছে পুলিশের। মধ্য প্রদেশে সিঙ্গরৌলিতে আদানি গোষ্ঠীর সহযোগী মহান এনার্জেন লিমিটেডের খনির জন্য মৃতদের আঙুলের ছাপ দিয়ে কারচুপির অভিযোগ রয়েছে। গ্রাম সভা বৈঠকের ভুয়ো তথ্য হাজির করেছে প্রশাসনই।
Forest Land and BJP Rule
বিজেপি’র শাসনেই বড় মাত্রায় ধ্বংস বনভূমি, উঠছে শুভেন্দুর দাবিতে প্রশ্ন
×
Comments :0