গোর্খা জনগোষ্ঠীর সমস্যার স্থায়ী সমাধানে কমিটি গড়ার ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দার্জিলিঙ পাহাড় এবং সংলগ্ন এলাকায় রাজনৈতিক সমাধানের লক্ষ্য জানিয়ে তৈরি এই কমিটির প্রধান হবেন প্রাক্তন উপ জাতীয় সুরক্ষা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নতুন সমঝোতার জন্য খসড়া তৈরির কাজ করবে এই কমিটি।
বিজেপি একের পর এক নির্বাচনে গোর্খা সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। ভোট পেলেও বিশেষ উদ্যোগ দেখা যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে ত্রিপাক্ষিক বৈঠক করেন। রাজ্য সরকার, কেন্দ্র এবং দার্জিলিঙের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ত্রিপাক্ষিক বৈঠকের ভিত্তিতেই কমিটি গড়ার সিদ্ধান্ত হয়েছে। পঙ্কজ কুমার সিং-কে ২০২৫ সালেই আলোচনা প্রক্রিয়া চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
সুকনায় ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ, জিএনএলএফ’র মন ঘিসিং, বিজেপি সাংসদ রাজু বিস্তা। ছিলেন বিজেপি’র বিধায়করা। রাজ্য সরকারি আধিকারিকরাও ছিলেন বৈঠকে।
স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণায় বলেছে, সংবিধানের সংস্থানের মধ্যে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ খোঁজা হবে।
Gorkha Agreement Home Ministry
গোর্খা সমস্যা সমাধানে নতুন চুক্তির জন্য কমিটির ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের
×
Comments :0