Asha Bhosle

হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

জাতীয়

হৃদরোগে আক্রান্ত কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। তাঁকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক এমনটাই খবর পাওয়া গেছে। আশা ভোঁসলের স্বাস্থ্য সম্পর্কে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো বিবৃতি দেয়নি।
ভারতীয় সঙ্গীত জগতে বহুমুখী প্রতিভার অধিকারী আশা ভোঁসলে। সাত দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষা ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। আশা ভোঁসলে তাঁর প্রথম গান গেয়েছিলেন ১৯৯৩ সালে মারাঠি চলচ্চিত্রে। তিনি শুধু গানই নয় ২০১৩ সালে একটি মারাঠি ছবিতে অভিনয় করেন। হিন্দি ছাড়াও তিনি মোট ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন। ২০০৬ সালে আশা ভোঁসলে নিজেই জানিয়েছিলেন যে তিনি ১২,০০০ গান গেয়েছেন। অসংখ্য পুরস্কার পেয়েছেন আশা ভোঁসলে। শ্রেষ্ঠ গায়িকার জন্য সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি আজীবন সম্মাননা পুরস্কার তাঁর ঝুলিতে। ২০০০ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ পুরস্কারেও ভূষিত হন। তিনি শঙ্কর-জয়কিষাণ, শচীন দেব বর্মণ, আর. ডি. বর্মণ, ও. পি. নায়ার, ইলাইয়ারাজা, বাপ্পি লাহিড়ী এবং এ. আর. রহমান-সহ বলিউডের প্রখ্যাত সুরকারদের সঙ্গে কাজ করেছেন।

Comments :0

Login to leave a comment