M A Baby on Dharmendra Pradhan

একসঙ্গে লড়লে জয় সম্ভব, ছাত্রদের অভিনন্দন বার্তায় বললেন বেবি

জাতীয়

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রথম ধাপ। এবার বাতিল করতে হবে পরীক্ষা সংস্থা এনটিএ-কে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। 
বেবি দাবি করেছেন যে প্রতিবাদীদের ওপর দায়ের করা সব মামলা বাতিল করতে হবে। তিনি একইসঙ্গে দাবি করেছেন যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তৈরি নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। তিনি বলেছেন, এই জাতীয় শিক্ষানীতি-২০২০ দেশে শিক্ষা নিয়ে ব্যবসাকে উৎসাহিত করছে। 
বেবি অভিনন্দন জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান সংগঠন অভিজিৎ দীপকে এবং সমাজকর্মী সোনম ওয়াঙচুককে। অভিনন্দন জানিয়েছেন এসএফআই’র মতো দৃঢ় সংকল্প নিয়ে লড়ে যাওয়া ছাত্র সংগঠনগুলিকে। 
বেবি বলেছেন, এই অভিজ্ঞতা আমাদের বুঝিয়েছে সংগ্রামের পথ ধরেই দাবি আদায় করা যায়, লড়াইয়ে জয়ী হওয়া যায়। 
বেবি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, সমাজের বিভিন্ন অংশের কৃতীরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া থেকে সিনেমা এবং সাংস্কৃতিক কর্মীরা আন্দোলনে সমর্থন জানিয়েছে। আন্দোলনের পক্ষে অত্যন্ত উৎসাহজনক এই ভূমিকা। একসঙ্গে লড়াই করলে জয়ী হওয়া যায়। 
বেবি জানিয়েছছেন, এনটিএ বাতিল, জাতীয় শিক্ষানীতি বাতিল এবং প্রতিবাদীদের ওপর দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে সংগ্রাম চলবে।

Comments :0

Login to leave a comment