MUKTADHARA | PARBAN 1433 | POETRY | BOOK | GOURI SENGUPTA | 20 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | কবিতা | বই | গৌরী সেনগুপ্ত | ২০ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  POETRY  BOOK  GOURI SENGUPTA  20 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

কবিতা : বই  

গৌরী সেনগুপ্ত
 

২০ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ

ভাঙলি যত বইয়ের দোকান ছিঁড়লি যত পাতা
এবার সব কটাকে পুড়িয়ে দেখ মুছলি কি একটা ?

তবে সব কটা তো জমাট বাঁধা গভীর হৃদয়গত
আর সব কটারই উৎসস্থল মগজ প্রসূত ।

জীবনচক্রে স্তর খুঁজে দেখ পিউপা থেকে পূর্ণ
আর অক্ষমতার স্তর খুঁজে দেখ গোঁসা থেকে চূর্ণ ।

পুড়ছে সময় পুড়ছে মূল্য পুড়ছে জ্ঞানের দেশ
পুড়িয়ে যাচ্ছিস অক্ষমতায় নিজেরই অবশেষ ।

বইয়ের পাতা পোড়ায় সে দেশ মগের মুল্লুক
ছাই হওয়া বই উড়তে দেখে হাসছে যে উল্লুক ।

মসি চিহ্নে লেখা সময় আর কৃষির হালের ধারক 
পোড়ালেও যা পোড়ে না । সেটাই কালের বাহক ।

 

Comments :0

Login to leave a comment