কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে কানাচুর মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে এক ডাক্তারি পড়ুয়াকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একদল লোক ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে অন্য ধর্মের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার পেছনে তাঁর নিজের পরিবারের সদস্যদেরই হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপহরণের ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও তাদের কি উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাটির একটি ভিডিওতে দেখা যায়, কলেজ ক্যাম্পাসের মধ্যে হটাৎই কয়েকজন ব্যক্তি ওই ছাত্রীর কাছে এগিয়ে আসে, তাকে জোরকরে টেনেহিঁচড়ে একটি গাড়ির দিকে নিয়ে যায় এবং গাড়ির ভেতরে ঠেলে ঢুকিয়ে দেয়। এরপরই, ‘থার’ মডেলের এসইউভি গাড়িটিতে করে তাদের ক্যাম্পাস থেকে বাড়িয়ে যেতে দেখা যায়।
মঙ্গলুরু সিটি পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি শুক্রবার পুলিশ আধিকারিকদের একটি মামলা নথিভুক্ত করে ঘটনাটির তদন্ত করা এবং ওই মহিলাকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পুলিশ অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং ওই শিক্ষার্থীকে খুঁজে বার করার চেষ্টা শুরু করেছে।
পুলিশ কমিশনার বলেন, ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক। তিনি কোথায় থাকবেন বা কার সঙ্গে থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, কোনও প্রাপ্তবয়স্ক মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া একটি ফৌজদারি অপরাধ, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যকার সম্পর্ক বা পারিবারিক পরিস্থিতি যাই হোক না কেন, তা অপরাধের গুরুত্বকে বিন্দুমাত্র কমায় না।
Medical student abducted in Karnataka
কর্ণাটকে কলেজ ক্যাম্পাস থেকে ডাক্তারি পড়ুয়াকে অপহরণ, সন্দেহ পরিবারকেই
×
Comments :0