নিজের ব্যর্থতা ঢাকতে বিনিয়োগকারীদের দোষারোপ করছেন নরেন্দ্র মোদী। বারো বছর পর ঘুম থেকে জেগে উঠে এখন বিরোধী দলের নেতার মতো আচরণ করছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমনই কটাক্ষ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বণিকসভা ফিকি-র অনুষ্ঠানে মোদী শিল্পনেতাদের প্রশ্ন করেন যে, সরকারের দেওয়া কর ছাড় সত্ত্বেও কেন সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হয়নি বা বেতন বাড়েনি। তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, উপভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে যেন আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো হয়।
এদিকে খাড়গে বলেছেন, কংগ্রেস সবসময় সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর পক্ষে কথা বলেছে। কিন্তু মোদী সরকার দেশের সমস্ত সম্পদ তাঁর ঘনিষ্ঠ পুঁজিপতি কয়েকজন বন্ধুর হাতে তুলে দিয়েছে। ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন।
খাড়গে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘মেক ইন ইন্ডিয়া‘ কার্যত ‘বাই ফ্রম চায়না’-তে পরিণত হয়েছে। কর্মসংস্থানের অভাব, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে।
খাড়গে আরও বলেন, ‘‘কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেই দেশে এক দশকে সর্বোচ্চ গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।”
তিনি আরও লেখেন, “তবে বরাবরের অভ্যাসমতো, এফআইসিসিআই-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নিজের ব্যর্থতার দায় চাপিয়েছেন শিল্প নির্মাতাদের ওপর।
FICCI Modi Kharge
যেন বারো বছর পর ঘুম ভাঙল! বণিকসভায় মোদীর ভাষণে শ্লেষ খাড়গের
রাহুল গান্ধীর সঙ্গে মল্লিকার্জুন খাড়গে। ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0