Sikkim Teesta Tunnel

সেই পাহাড়ে সুড়ঙ্গ, সিকিমে তিস্তা প্রকল্পের ধসে এখনও আটকে বহু শ্রমিক

জাতীয়

আবার হিমালয়ের বুকে সুড়ঙ্গ প্রকল্প। আবার ধস। তার জেরে আটকে পড়া শ্রমিকদের মৃত্যু। 
সিকিমের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে হয়েছে ভয়াবহ দুর্ঘটনা এমনই আরেকটি ঘটনা হয়ে গেল। 
ধসে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মিথেন গ্যাস লিকের ঘটনায় বাধা হয়ে উঠে উদ্ধারকাজ। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। একাধিক শ্রমিক এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। 
সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুং এলাকায়। এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ এডিট-৩  টানেলে হঠাৎ ধসে সুড়ঙ্গের প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ছিলেন মোট ২৭ জন। তাঁদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসির ৬ জন আধিকারিক ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পূর্ব সিকিমের মামরিং এলাকায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ভূমিধসে ফলে ১০ জনের মৃত্যু, ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি প্রশাসনের। 
এখনও নিখোঁজ অনেকে। জেলা শাসক অনুপ তামলিং জানিয়েছেন, সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকের সংখ্যা ২৭-এর চেয়ে কম বা বেশি হতে পারে। সুড়ঙ্গটিতে মিথেন গ্যাস নিঃসরণের আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধারকাজ ব্যাহত করছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর, সুড়ঙ্গে আটকা পড়া কর্মীদের নিরাপদে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সিংতাম জেলা হাসপাতাল, এসটিএনএম হাসপাতাল এবং নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment