Narendra Modi

যোগা করার থেকে ঘুরলেন বেশি প্রধানমন্ত্রী

জাতীয় রাজ্য খেলা

যোগা করলেন কম। ঘুরলেন বেশি। রেড রোডে একদিন অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সকাল ৬:৩০ থেকে শুরু হয় অনুষ্ঠান। বিজেপির মন্ত্রী বিধায়করা ছিলেন। অনেকই অংশ নিয়েছেন। সেখানেই দেখা গেলো রোদ চশমা পরে কে কেমন যোগ করছে সেটা দেখতেই ব্যস্ত থাকলেন মোদী। 
অল্প সময় যোগ করে বাকিটা ঘুরে ঘুরে দেখলেন। পরামর্শও দিলেন। বোঝালেন তিনি বিশ্বগুরুর পাশপাশি যোগ গুরুও। 
এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড সাতদিন বন্ধ। করা হয়েছে বিপুল ব্যবস্থা। ছিল কঠোর নিরাপত্তাও। 

উল্লেখ্য বিজেপি দাবি করছে তারা রাজ্যে নতুন করে যোগাসনের সূচনা করলো। কিন্তু গত কয়েক বছর ধরে বামফ্রন্ট সরকারের আমল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের যোগাসন শেখানো হয় পাড়ার ক্লাব এবং বিভিন্ন কেন্দ্রীয় যোগাসন শেখানো হয়।

Comments :0

Login to leave a comment